বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

হরিপুরে ভ্রাম্যমান আদালতের দুটি হোটেল কে জরিমানা : মৃত পাখি উদ্ধার

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
হরিপুরে ভ্রাম্যমান আদালতের দুটি হোটেল কে জরিমানা : মৃত পাখি উদ্ধার - Banglar Mati

নিষিদ্ধ পরিযায়ী পাখি বিক্রি ও পাচারের দায়ে জৈন্তাপুর উপজেলার হরিপুরে দু’টি রেস্টুরেন্ট মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের এই জরিমানা করা হয়।

উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগ সহায়তা করে।অভিযানকালে ৭০টি মৃত বালি হাঁস, ঘুঘুসহ অংসখ্য প্রজাতির পরিযায়ী পাখি পাওয়া যায়। এছাড়া রান্না করা পাখির মাংস জব্দ করা হয়। এসময় মৃত পরিযায়ী পাখিগুলো সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় মাটিতে পুঁতে ফেলা হয়। সে সময় রান্না করা মাংসগুলো স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়।

এ ব্যাপারে সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, জৈন্তাপুর উপজেলার ভূমি কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা আমরা অভিযানটি পরিচালনা করি। এ সময় শিকার নিষিদ্ধ বন্যপ্রাণী (পরিযায়ী পাখি) বিক্রির যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে কাউকে গ্রেপ্তার না করে আইন অনুযায়ী ২০ হাজার করে দু’টি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102