বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

রুমি হত্যা মামলায় হাফিজুর নামের এক যুবককে গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
রুমি হত্যা মামলায় হাফিজুর নামের এক যুবককে গ্রেফতার - Banglar Mati

সিলেটে তিন গ্রামের সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে রুমি রানী দেব নামের এক নারী নিহতের মামলায় হাফিজুর নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বেলা ১টা ৪০ মিনিটের সময় সিলেট মহানগরীর জালালাবাদ থানার ইনাতাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাফিজুল ইনাতাবাদ গ্রামের হাছন আলীর ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে একটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ধাক্কা লাগা নিয়ে তেমুখী পয়েন্টে জালালাবাদ থানাধীন অনন্তপুর, কুমারগাঁও ও ইনাতাবাদ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হন রুমি রানী দেব নামের এক নারী গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই টিপু পাল বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব ইনাতাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজুল নামের ওই যুবককে গ্রেফতার করে। পরে তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করে র‌্যাব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102