বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

বিকাশের সহযোগিতায় সুনামগঞ্জে ‘শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৫ ইং

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
বিকাশের সহযোগিতায় সুনামগঞ্জে ‘শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৫ ইং - Banglar Mati

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৭ হইতে ৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে, এবারের ‘শাহ আবদুল করিম লোক উৎসব ২০২৫’। শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত উৎসবে এবারও সহযোগিতায় থাকছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ কোম্পানি।

 

১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানান সংগঠনটির সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নুর জালাল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দিনব্যাপী অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা ও দেশের বিখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এসবের মধ্য দিয়ে কালোত্তীর্ণ লোক গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ্ আবদুল করিমকে গানে গানে ও শ্রদ্ধায় স্মরণ করবেন তার ভক্ত-অনুসারীরা।

সুনামগঞ্জের দিরাইয়ের পাশ দিয়ে যাওয়া কালনী নদীর পাড়ে থেকেই ভাটির বাউলসাধক শাহ আবদুল করিম কেবল গানকে আঁকড়ে ধরেই কাটিয়েছেন। এখানে বসেই তিনি তৈরি করেছেন অসংখ্য কালজয়ী বাউলগান।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে আয়োজিত হচ্ছে এই উৎসব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102