বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

নগরীর আম্বরখানা থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ ৪ যুবক আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
নগরীর আম্বরখানা থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ ৪ যুবক আটক - Banglar Mati

মহানগরের আম্বরখানা পয়েন্ট থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- মহানগরের এয়ারপোর্ট থানার বনকলাপাড়ার বাসিন্দা ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), একই থানার বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমান সনি (২৭), শাহপরাণ থানার মিরাপাড়া এলাকার মাহমুদ আলী (৪৪) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের রিপন (৪৬)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও এয়ারপোর্ট থানাপুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককালে তাদের কাছ থেকে ১টি রামদা, ৫টি ছুরি, ২টি কাটি ও ১ একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল যন্ত্র জব্দ করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়- এসব অস্ত্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে তারা সংরক্ষণ করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা (নং-৫) দায়ের করে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারকের নির্দেশে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102