বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

ওসমানী বিমানবন্দরে ২১ কোটি টাকার স্বর্ন সহ আটক ২

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
ওসমানী বিমানবন্দরে ২১ কোটি টাকার স্বর্ন সহ আটক ২ - Banglar Mati

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২ এর দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও ৪ টি স্বর্ণের পেষ্টের চাকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা।

আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রুকনপুর এলাকার হাসিব আলীর ছেলে সৈয়দ আহমদ (২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার পুর্ববাইট গ্রামের আলাউদ্দিন এর ছেলে আফতাব উদ্দিন (৩৬)। আটককৃতরা চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর ঢুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসছিলেন।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জানায়, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্নের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে এনএসআই নজরদারি বৃদ্ধি করে। পরে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দা দুজন যাত্রী কাস্টমস অতিক্রম করে কনকোর্স হল থকে সন্দেহভাজন মনে করে আটক করে পরে যৌথভাবে তল্লাশি চালায়। তল্লাশি করার পর তাদের কাছ থেকে স্বর্নের বারগুলো আটক করতে সক্ষম হয় তারা। এসময় ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। পাশাপাশি ৪টি স্বর্ণের পেস্টও জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ওজন করে জানা গেছে উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় সাড়ে সতেরো কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102