বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেট গ্যাস ফিল্ডে কর্মচারীলীগ সিবিএ’র ৩ নেতা বদলি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট গ্যাস ফিল্ডে কর্মচারীলীগ সিবিএ’র ৩ নেতা বদলি - Banglar Mati

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদার সই করা অফিস আদেশে কর্মচারী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিবিএ নেতা মোঃ মোতালেব ( সিনিয়র ড্রাইভার) কে গোলাপগঞ্জ  এমএসটিই প্লান্ট এনজিএল এন্ড এলপিজি ডিভিশন শাখা।

সাংগঠনিক সম্পাদক  সিবিএ নেতা  আব্দুল খালিক (উৎপাদন সুপারভাইজার) কে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড অপারেশন ডিভিশন শাখা ও সিবিএ নেতা মোঃ জহুর মিয়া সিনিয়র প্লান্ট অপারেটর কে প্রধান কার্যালয় হরিপুর গ্যাস ফিল্ড অপারেশন ডিভিশন শাখায় বদলি করা হয়েছে।

আদেশে আর বলা হয় বর্ণিত কর্মচারীগণ অফিস আদেশ জারির পরবর্তী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে ছাড়পত্রসহ বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী দিবস হতে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বেলা ১১টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের ১১ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শ্রমিকদের পক্ষ থেকে কর্মচারী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান তার বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন।

পরে (১৭ জানুয়ারি) গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদার সই করা অফিস আদেশে আব্দুস সোবহানকে শোকজ ও (১৮ জানুয়ারি) আরেক আদেশে কর্মচারীলীগের( সিবিএ) নেতা নাজমুল ইসলাম ও মঞ্জুর হোসাইন কে বদলি করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102