বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

পাওনা টাকা না দিতে তাবলিগের এক মুরুব্বিকে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
পাওনা টাকা না দিতে তাবলিগের এক মুরুব্বিকে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ - Banglar Mati

পাওনা টাকা না দিতে তাবলিগের এক মুরুব্বিকে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে শালা-দুলাভাইয়ের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ জয়নুল ইসলাম (জবু)।

লিখিত বক্তব্যে বলেন- গত বছরের শুরুতে তিনি তাঁর ভায়েরার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে ও নাবিহা ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী বদরুল ইসলামকে বিভিন্ন সময় ঋণ করে ব্যাংকের মাধ্যমে সাড়ে ৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু কথা অনুযায়ী ৩ মাসের মধ্যে জবুর আত্মীয়কে বদরুল  বিদেশ পাঠাতে পারেননি। এ অবস্থায় ঋণদাতারা জবুকে টাকার জন্য একের পর এক চাপ দিতে থাকলে নিজের সম্মান বাঁচাতে তিনি নিজের পক্ষ থেকে ঋণদাতাদের টাকা পরিশোধ করেন। কিন্তু বদরুলের কাছে টাকা চাইতে গেলে তিনি নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে এলাকায় বিষয়টি নিয়ে সালিশ ডাকা হলে এতে বদরুল উপস্থিত না হয়ে নানাভাবে জবুকে হুমকি দিতে থাকেন। এ পরিস্থিতিতে গত বছরের ১৬ এপ্রিল বদরুলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন জয়নুল ইসলাম জবু।

তাবলিগের এই মুরুব্বি সংবাদ সম্মেলনে আরও জানান- গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অক্টোবরে বদরুল তার শালা নাজমুল ইসলাম চৌধুরী তাজিমকে দিয়ে দায়েরকৃত মামলায় ২১ নং আসামি করেন জবুকে। যেটি টাকা না দেওয়ার জন্য হয়রানিমূলক মামলা। কারণ জয়নুল ইসলাম কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, পুরো জীবনই কাটিয়ে দিয়েছেন তাবলিগে। এছাড়া জয়নুলের আপন ভাই শিহাবুল ইসলাম পৌর জামায়াত নেতা।

সংবাদ সম্মেলনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বদরুল ও তার শালা তাজিমের শাস্তি দাবি করেন তাবলিগের মুরুব্বি জয়নুল ইসলাম জবু।

এ বিষয়ে মামলার বাদী নাজমুল ইসলাম চৌধুরী তাজিম মুঠোফোনে বলেন- ‘মামলায় যারা আসামি হয়েছেন তাদের অনেককে আমি চিনি না। আমার দুলাভাই (বদরুল) নাম যুক্ত করেছেন, আমিও করেছি। হয়তো এভাবে তাঁর (জয়নাল) নাম ঢুকে যেতে পারে। আমি আমার দুলাভাইকে এ বিষয়ে জিজ্ঞেস করবো।’

মুরুব্বি জয়নুল ইসলাম জবু জুলাই-আগস্ট অভ্যুত্থানে কোনো হামলায় বা নাশকতায় অংশগ্রহণ করেছেন এমন কোনো ছবি বা ভিডিও আছে কি-না- এমন প্রশ্ন করলে তাজিম ফোন কেটে দেন। পরে কল দিলেও তিনি আর রিসিভ করেননি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102