বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার - Banglar Mati

৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ নূরানী ১০৬/৩নং বেদানা নিবাস এর উত্তর পাশে বাউন্ডারিবেষ্টিত খালি জায়গায় (প্লট) রাখা ময়লার স্তুপে একটি পিস্তল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে পরিত্যক্ত অবস্থায় থাকা অচল একটি পিস্তল উদ্ধার করেন এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

উদ্ধারকৃত পিস্তলটি কালো রঙের এবং বিভিন্ন স্থানে মরিচা ধরেছে। অস্ত্রটির গায়ে “Made in W. Germany. PERFECTA-EI Alamerin, cal. 8mm K.” লেখা রয়েছে। তবে, মরিচা ধরার কারণে অস্ত্রটির কক হয় না এবং ট্রিগারও কাজ করে না। এছাড়া, বাটের প্লাস্টিক অংশ অনুপস্থিত। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102