বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

নগরীর আল হামরা শপিং মলে স্বর্ণের দোকানে চুরি

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
নগরীর আল হামরা শপিং মলে স্বর্ণের দোকানে চুরি - Banglar Mati

সিলেট মহানগরের আল হামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকান থেকে আড়াই শ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবাগত (৯ জানুয়ারি) রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় এক অথবা একাধিক চোর আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলার্স নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোর।

সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নুরানি জুয়েলার্সের স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ ছিলো দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে। তিনি বলেন- দোকানে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102