বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সমন্বিত প্রয়াসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে — অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব

জয়দীপ চক্রবর্তী
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেছেন, সবাই চায় খাদ্য নিরাপদ হোক। এজন্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সকল পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। সমন্বিত প্রয়াসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এবং USAID, Feed the Future Bangladesh Policy LINK agriculture policy Activity ও বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় নগরীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার ০৯ জানুয়ারি সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘জাতীয় নিরাপদ খাদ্য নীতি’ প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের পরিচালনায় কর্মশালায় জাতীয় নিরাপদ খাদ্য নীতি বিষয়ে বক্তব্য প্রদান করেন Feed the Future Bangladesh Policy LINK agriculture policy Activity –এর জৈষ্ঠ ব্যবস্থাপক খালেদা খানম। বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতি আতাউর রহমান মিল্টন প্রস্তাবিত খসড়া জাতীয় নিরাপদ খাদ্য নীতি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

খাদ্যে ভেজাল সনাক্তকরণের জন্য আট বিভাগে আটটি মোবাইল ল্যাবরেটরি ভ্যান দুধ, মধু ও বিভিন্ন ধরনের মসলায় ভেজালসহ ৩১ ধরনের পরীক্ষা করছে উল্লেখ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে একাধিক সংস্থা কাজ করলেও তাদের সমন্বয়ে ঘাটতি রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে আন্তঃসংস্থা সমন্বয় জরুরি। এ কর্মশালার মাধ্যমে উৎপাদক, বাজারজাতকারী, সুধী সমাজ ও ভোক্তা স্তরের মতামতের ভিত্তিতে একটি ‘জাতীয় নিরাপদ খাদ্য নীতি’ প্রণয়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিভাগীয় পর্যায়ে ‘জাতীয় নিরাপদ খাদ্য নীতি’ প্রণয়ন বিষয়ক কর্মশালায় সরকারি কর্মকর্তা, উৎপাদক, বেসরকারি উন্নয়ন সহযোগী ও সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষক, গবেষকবৃন্দ ছয়টি দলে বিভক্ত হয়ে নির্দিষ্ট প্রশ্নোত্তরের মাধ্যমে সুপারিশমালা প্রণয়ন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102