বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

ট্রাক ভর্তি চোরাইমাল সহ চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
ট্রাক ভর্তি চোরাইমাল সহ চোরাকারবারি আটক - Banglar Mati

চোরাই পথে আনা ১২ হাজার ৫ কেজি ভারতীয় চিনির একটি চালান জব্দ করেছে সিলেট মহানগর পুলিশ। এসময় ট্রাক চালককেও আটক করা হয়েছে।

আটক আব্দুল আমিন কালা (৪০) গোয়াইনঘাট থানার হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তামাবিল হয়ে চিনির একটি চালান সিলেটে ঢুকছে।

এমন খবরে শুক্রবার রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালায় তারা। এসময় একটি ট্রাক তল্লাসী করে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। বস্তাগুলোর গায়ে লেখা ছিল “হুয়াইট ক্রিস্টাল সুগার, ইন্ডিয়া’। প্রতি বস্তায় ৪৯ কেজি হিসেবে সেখানে ছিল ২ হাজার ৫ কেজি চিনি। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার ৬শ টাকা। চোরাচালানে ব্যবহৃত হলুদ রঙের হাইড্রোলিক ড্রাম ট্রাক (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ট-২৪-০৬৪৮) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। তাছাড়া উদ্ধারকৃত মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকচালককে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। আটক ট্রাক চালককে আজ রোববার (০৫ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102