শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারনাকালে যুবক আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারনাকালে যুবক আটক - Banglar Mati

সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। ফাহিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে।

অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফাহিম আহমেদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি এবং বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এ সময় প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী। পরে ফাহিমের বিরুদ্ধে সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর ফাহিমকে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে সিলেট নগরের রায়নগর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, ফাহিম আহমেদ আওয়ামী সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করেছেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102