বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সরকারি এমসি একাডেমি’র প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ৯৮ ব্যাচের মিলনমেলার সব প্রস্তুতি সম্পন্ন

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
সরকারি এমসি একাডেমি'র প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ৯৮ ব্যাচের মিলনমেলার সব প্রস্তুতি সম্পন্ন - Banglar Mati

সিলেট জেলার গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি এমসি একাডেমি’র প্রাক্তন ছাত্র এসএসসি ৯৮ ব্যাচের উদ্যেগে আগামী ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬.০০ঘটিকার সময় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহামিলন মেলা।” চলো শৈশবে ফিরে যাই” শ্লোগানকে ধারন করে এসএসসি ৯৮ ব্যাচের সকল শিক্ষার্থীরা একত্রিত হতে যাচ্ছেন। এই অনুষ্ঠান উদযাপনে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এছাড়াও চল চল মিলনমেলায় যাই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যপক প্রচারণা। এই মিলনমেলার মিডিয়া পার্টনার somoytvbangla.com ও talash television। সরেজমিন ঘুরে দেখা যায় গোলাপগঞ্জ পৌরসভা গেইটের সামনে সিলেট – জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মিলনমেলা উদযাপন কমিটির পক্ষ থেকে বিশাল ব্যানার সাটানো হয়েছে, এছাড়াও পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনের চতুর্দিকে আলোকসজ্জা করা হবে বৃহস্পতিবার। ৩ জানুয়ারি মিলনমেলাকে সুন্দর ও স্বাথক করতে ৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ১) ছয়ফুল আলম হাসান, ২)সৈয়দ মারুফ আহমদ, ৩) মকসুদ আহমদ চৌধুরী,৪) আল আমিন ও ৫) আব্দুস সালাম। এছাড়া সার্বিক সহযোগিতার জন্য ১) মতিউর রহমান হাসান ও ২) নুরান চৌধুরী এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনায়–আফছার উদ্দিনকে মনোনীত করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করছেন। মিলনমেলা উদযাপন সম্পর্কে জানতে উদযাপন কমিটির সদস্য ছয়ফুল আলম হাসান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতির ৭০-৮০% কাজ সম্পন্ন করেছি, যেটুকু বাকী আছে তা ২জানুয়ারী বৃহস্পতিবার এর মধ্যে শেষ হবে।

তিনি আরো জানান আমরা আশা করছি এসএসসি ৯৮ ব্যাচের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত থাকবেন এবং প্রত্যেককেই আমরা মিলনমেলা উদযাপন কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবো। মিলনমেলা অনুষ্টানটি ৯ টি অনলাইন চ্যানেল সরাসরি লাইভ সম্প্রচার করবে। অনুষ্ঠানে থাকবে শুভেচ্ছা বক্তব্য, আলোচনা, মতবিনিময়, আড্ডা, ক্রেস্ট বিতরণ ও আপ্যায়ন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102