বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

ইসলাম পুরে নিজ জমিতে অবৈধ দখলদার বাহিনীর হামলার শিকার লুৎফর রহমান

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
ইসলাম পুরে নিজ জমিতে অবৈধ দখলদার বাহিনীর হামলার শিকার লুৎফর রহমান - Banglar Mati

ইসলামপুর জাহানপুরে নিজের জায়গা উদ্ধারে গেলে দখলবাজদের হামলার মুখে পড়েন ব্যবসায়ী লুৎফুর রহমান !

সোমবার সকালে সিলেট নগরীর ৩৫ নং ওয়ার্ডের জাহানপুর আবাসিক এলাকার টিলাগড় মৌজার ১৫ নং দাগের ১৫ কেয়ার জায়গার (পাওয়ার অফ এটর্নি সূত্রে প্রাপ্ত ) আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে নিয়ে তিনি তার জায়গায় যান।

সামান্য অংশের মালিকানা নিয়ে শিবগঞ্জের হেলাল আহমেদ গং গত ১৬ বছর ধরে পুরো ১৫ কেয়ার জায়গা ভোগ দখল করে আসছে। আওয়ামীলীগ ছাত্রলীগ আর প্রশাসন ব্যবহার করে হেলাল গং এই জায়গার অন্য মালিকদের ভোগদখল থেকে বঞ্চিত রাখেন।

 

২০০৮ সালের দিকের খাদিমপাড়ার তৎকালীন প্রয়াত আফরোজ চেয়ারম্যান টিলাগড় মেজরটিলার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠক হয়েছিল l এতে জায়গার কাগজ দেখানো নিয়ে টালবাহানা শুরু করে হেলাল গং l

এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও লুৎফুর রহমান এই জায়গায় যেতে পারেননি।

বিভিন্ন সংবাদমাধ্যমে লুৎফুর রহমান বলেন , গত ১৬ বছর আমার জায়গায় আমরা আসতে পারিনি। আজ আসলাম বৈষম্য বিরোধী নতুন দিনে আমরা সত্যে অবলম্বনে এসেছি। তারা মিথ্যা এই জন্য তারা সন্ত্রাস ফ্যাসিবাদ নির্ভরশীল।

৫ আগস্ট পট পরিবর্তনের পর এই প্রথম তিনি তার জায়গায় উঠতে যান। তবে বেলা বারোটার দিকে পুলিশ এসে হেলাল ও লুৎফর রহমানের লোকজনকে সরিয়ে দেন এবং বিষয়টি নিয়ে থানায় বসার কথা বলেন।

এই ঘটনার পর পুরো জাহানপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102