মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

নগরীর জেল রোড থেকে মাদকসহ আটক ২

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
নগরীর জেল রোড থেকে মাদকসহ আটক ২ - Banglar Mati

সিলেটে প্যান্টের পকেটে করে ইয়াবা বহনের সময় দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে মহানগরের জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানার বিরাট গুচ্ছগ্রামের আব্দুল হাসিমের ছেলে আব্দুল হক সমছু ও সিলেটের গোয়াইনঘাট থানার ধর্মগ্রামের মামুন আলীর ছেলে আব্দুল জব্বার। এরমধ্যে আব্দুল হক বর্তমানে কীন ব্রীজ এলাকায় এবং আব্দুল জব্বার আম্বরখানা এলাকায় বসবাস করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অভিযানকালে আব্দুল হকের প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং আব্দুল জব্বারের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আজ বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102