মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

সিলেটে প্রজন্মলীগ নেতা ছুরত আলী গ্রেফতার: জনমনে স্বস্তি

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
সিলেটে প্রজন্মলীগ নেতা ছুরত  আলী গ্রেফতার: জনমনে স্বস্তি - Banglar Mati

সিলেটে হকারদের হাতে গণপিটুনি খেয়ে গ্রেফতার হলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতা মোঃ ছুরত আলী।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ ইবাদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী প্রায় ডজন মামলার পলাতক আসামী মোঃ ছুরত আলীর বাড়ি সুনামগঞ্জ সদর থানার রহমতপুর গ্রাম। তিনি ওই গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র। রাজনীতিতে তিনি বঙ্গবন্ধু প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক। ছুরত আলী নিজেকে আন্চলিক ৫ পত্রিকার প্রকাশক সম্পাদক দাবি করে ব্যাপক হারে চাঁদাবাজি করে আসছিলেন।

অভিযোগ পাওয়া গেছে, রোববার বিকেলে জেলাপরিষদের সামনে চাঁদা আদায় নিয়ে হকারদের সাথে বাকবিতন্ডার এক পর্যায় হকাররা তাকে ধরে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ছুরত আলীর বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারায় উল্লেখযোগ্য মামলা গুলো হচ্ছে, সিলেট কোতোয়ালি মডেল থানার মামলা নং-২১তাং ২৩.০৮.২০২৪। এই মামলার ছুরত আলী ১২ নং এজাহার নামীয় আসামী। সিলেট কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৮ তাং ১২.১১.২০১৪, এই মামলায় ছুরত আলী ২৩ নং এজাহার নামীয় আসামী। এসএসমপি’র মোগলাবাজার থানার মামলা নং ১১ তাং ২৩.০৯.২০২৪। এই মামলায় ছুরত আলী ৫৮ নং এজাহার নামীয় আসামী।

এছাড়াও বিস্ফোরক দ্রব্যাদি আইনে ৩টি সিআর মামলা থানা পুলিশ ও পিবিআইয়ের তদন্তাধীন। সাইবার নিরাপত্তা আইনেও আরও দুটি পিটিশন মামলা পিবিআই ও সিআইডির তদন্তে রয়েছে। চাঁদাবাজ প্রতারক ছুরত আলীর গ্রেফতারে সাংবাদিক ব্যবসায়ীসহ সকল মহল স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102