এসএমপি’র সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহজাহান ভূঁইয়া এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ
অদ্য ১৪.১২.২০২৪ খ্রিঃ তারিখ এসএমপি‘র সদর দপ্তরে সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহজাহান ভূঁইয়া এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) জনাব শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) জনাব মোঃ জায়েদ হাসান (অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার, এসএমপি)সহ এসএমপি‘র অন্যান্য অফিসারবৃন্দ।
সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহজাহান ভূঁইয়া, তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ দীর্ঘদিন সুনামের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি জীবন অতিবাহিত করেছেন। তিনি তার সুদীর্ঘ চাকরি জীবন শেষে আজ অবসর গ্রহণ করেন। আমরা তার সুস্বাস্থ্য ও সুন্দর অবসর জীবনের প্রতি শুভকামনা জ্ঞাপন করি।