রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

অস্ট্রেলিয়ায় অভিবাসনে নতুন কাজের ভিসা ‘স্কিলস ইন ডিমান্ড’ চালু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
অস্ট্রেলিয়ায় অভিবাসনে নতুন কাজের ভিসা ‘স্কিলস ইন ডিমান্ড’ চালু হচ্ছে - Banglar Mati

অস্ট্রেলিয়ায় অভিবাসনে নতুন কাজের ভিসা ‘স্কিলস ইন ডিমান্ড’ চালু হচ্ছে। গত মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে নতুন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়। আজ শনিবার (৭ ডিসেম্বর) থেকে নতুন এই ভিসা চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন ভিসার জন্য ৪৫৬টি পেশার তালিকাও প্রকাশ করেছে অভিবাসন বিভাগ। একই দিনে বাতিল হচ্ছে দেশটির বর্তমান সবচেয়ে জনপ্রিয় কর্ম ভিসা সাবক্লাস ৪৮২ টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা। এর আগে ২০১৭ সালে তৎকালীন কর্ম ভিসা সাবক্লাস ৪৫৭-কে বাতিল করে এসেছিল ৪৮২ ভিসা। অভিবাসন আইনজীবীরা বলছেন, আগের তুলনায় এ ভিসাপ্রক্রিয়া সহজ হবে। তবে ইংরেজি জানতেই হবে, এ ছাড়া কোনো বিকল্প নেই।

নতুন ভিসার বিবৃতিতে ‘কোর স্কিল’ পেশার তালিকা প্রকাশ করে বলা হয়, জটিল, পুরোনো ও বেমানান পেশাগুলোকে বদলে এই নতুন পেশার তালিকা আনা হয়েছে। তবে অভিবাসন আইনজীবীরা বলছেন, বর্তমান সাবক্লাস ৪৮২ ভিসার শর্ট টার্ম, লং টার্ম ও রিজিওনাল পেশাগুলোকে প্রায় একত্র করে নতুন কোর স্কিল পেশার তালিকা তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ৪৫৬টি পেশা থাকছে নতুন ভিসার নতুন পেশার তালিকায়। তবে নতুন তালিকায় বাদ পড়েছে আগের তালিকার জনপ্রিয় বেশ কিছু পেশা, যেমন রেস্তোরাঁ ব্যবস্থাপক, সেলুন ব্যবস্থাপক ইত্যাদি।

নতুন কাজের ভিসার প্রক্রিয়া সহজ হওয়ার সম্ভাবনাও রয়েছে, যেমন মাত্র এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই হবে, কম বেতনের চাকরিতে আবেদনের সুযোগ ইত্যাদি। এ ছাড়া নতুন কাজের ভিসার পাশাপাশি বিশেষ মেধার ভিসাও আসার কথা রয়েছে। নতুন এই ভিসাটিকে বলা হচ্ছে ‘ন্যাশনাল ইনোভেশন’ ভিসা। ধারণা করা হচ্ছে, বর্তমান সাবক্লাস ৮৫৮ ‘গ্লোবাল ট্যালেন্ট’ ভিসার পরিবর্তে আসবে এই ভিসা। তথ্যপ্রযুক্তি, অর্থনীতিসহ বেশ কয়েকটি খাতে অসাধারণ মেধাবীদের মধ্যে যাঁদের আন্তর্জাতিক পরিচিত রয়েছে, তাঁদের অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে এই ভিসায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102