বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটের গোয়ালাইনঘাটে ২টি অবৈধ করাত কল উচ্ছেদ

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
সিলেটের গোয়ালাইনঘাটে ২টি অবৈধ করাত কল উচ্ছেদ - Banglar Mati

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে বৈধ কাগজপত্র না থাকায় একদিনে ২টি করাতকল উচ্ছেদ করেছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় সারী রেঞ্জ কর্মকর্তা মো: সালাহউদ্দিন, গোয়াইনঘাট থানা পুলিশ ও বন বিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন। উচ্ছেদকৃত করাতকলে কোন প্রকার লাইসেন্স কিংবা অনুমোদনের কাগজপত্র ছিল না বলে জানিয়েছেন বন বিভাগ। স্থানীয়রা জানিয়েছেন , দীর্ঘদিন ধরে সঙ্গবদ্ধ সিন্ডিকেট গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন জায়গাতে লাইসেন্সবিহীন অবৈধ করাতকল স্থাপন করে গাছ চিরাই করে আসছিল।

সারী রেঞ্জ কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন জানান, গোয়াইনঘাট লেঙুড়া ইউনিয়ন ও গোয়াইন ইউনিয়ন এর গোয়াইনঘাট সদর বিটের আওতাধীন এলাকা থেকে ২টি করাত কল ও করাতকলের আনুসঙ্গিক যন্ত্রপাতি জব্দসহ সারী রেঞ্জের সরকারী হেফাজতে নিয়ে আসা হয়েছে বলে জানান। অনুমোদনবিহীন করাতকল স্থাপনের সাথে যারা জড়িত তাদের নাম ঠিকানা অনুসন্ধান চলছে ।

সিলেট বনবিভাগের সারী রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে নিয়মিত টহল চলাকালে করাতকল গুলো নজরে আসে। প্রত্যেকটি করাত কলের বৈধ কাগজ দেখতে চাইলে তারা কোন ধরনের কাগজ আমাদের দেখাতে পারেনি। তাই বিভিন্ন জায়গায় অবৈধভাবে স্থাপিত ২টি করাতকল সীলগালা করে দেয়া হয় ।

এ ব্যাপারে সারী রেঞ্জ কর্মকর্তা মো: সালাহউদ্দিন বলেন দুটি করাত কলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এবং এ-ধরনের অভিযান আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102