রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

দোয়ারাবাজারে সুরমা নদীর চড় খনন কাজের উদ্বোধন করেন এমপি মানিক

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
দোয়ারাবাজারে সুরমা নদীর চড় খনন কাজের উদ্বোধন করেন এমপি মানিক - Banglar Mati

দোয়ারাবাজার প্রতিনিধিঃ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামীলীগ লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ ছাতক ও দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না। বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং মর্যাদাপূর্ণ অবস্থানে দাড়িয়েছে। দেশের উন্নয়ন বেগবান করতে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে নদী ভাঙ্গন রোধ করার জন্য শত কোটি টাকা ব্যায়ে সুরমানদীর চড় ড্রজিং এর খনন কাজের উদ্বোধন করেন তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম আহমেদ চৌধুরী রানা, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা বরুন চন্দ্র দাস, মো.আলাউদ্দিন,সিরাজ মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, হুমায়ুন কবির,স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়া, কামরুজ্জামান রুবেল,মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগে আহবায়ক রতন লাল দাস, জেলা ছাত্রলীগ নেতা নিউটন দাস শয়ন প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102