সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেট ল’ কলেজের সামন থেকে কার ছিনতাই মামলার আসামি গ্রেফতার

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
সিলেট ল' কলেজের সামন থেকে কার ছিনতাই মামলার আসামি গ্রেফতার - Banglar Mati

সিলেট নগরীর ল” কলেজের সামন থেকে কার ছিনতাই মামলার আসামী ফয়সল আহমদ (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২ টার সময় তাকে গ্রেফতার করা হয়।

ফয়সলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আবুল হোসেন। গ্রেফতারকৃত ফয়সল আহমদ গত ১৩ নভেম্বর উপশহর থেকে কার ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলার ৩ নং আসামী। সে চিন্হিত ছিনতাইকারি কামরুল হাসান উরফে লম্বা হাসান উরফে হাসান রাজার সহযোগী। গ্রেফতারকৃত ফয়সল কোতয়ালী থানাধীন মাছিমপুরের বাসিন্দা। পুলিশ জানায়, ভুক্তভোগীর দায়ের করা মামলার সূত্র ধরে ফয়সলকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর সিলেট নগরীর উপশহর থেকে সোনারপাড়ার আব্দুল মালেক সেকুর কার তার ড্রাইভারেকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে কারটি ছিনতাইকারিরা নিয়ে যায়।

এ ঘটনায় সেকু বাদী হয়ে শাহপরান থানায় ছিনতাই মামলা দায়ের করেন মামলা নং-২১। গ্রেফতারের পর ফয়সলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা যায়৷ এর আগে গত ২৩ নভেম্বর একই মামলার অপর আসামী মনির আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উক্ত মামলার গ্যাং লিডার চিন্হিত ছিনতাইকারি কামরুল হাসান উরফে লম্বা হাসান উরফে হাসান রাজা এখনও ধরাছোয়ার বাইরে। তবে তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102