বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটে আওয়ামী লীগ নেতা, ভুমিদস্যু নাসির র‌্যাব’র হাতে আটক

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
সিলেটে আওয়ামী লীগ নেতা, ভুমিদস্যু নাসির র‌্যাব’র হাতে আটক - Banglar Mati

সিলেটের আলোচিত ভুমিদস্যু আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনকে গত রবিবার সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল। আটক নাসির উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হামলা ও বিস্ফোরক মামলা নং-৪৪৯/২৪ ইং এর এজাহার ভুক্ত আসামী। তার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন নগরীর খাসদবির এলাকার বাসিন্ধা ইমন আহমদ।

উল্লেখ্য নাসির উদ্দিন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক। উপজেলার খাদিম নগর ইউনিয়নের বিমানবন্দর থানাধীন ধুপাগুল গ্রামে মৃত নুনু মিয়ার ছেলে। গেলো বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নগরীর বন্দরবাজার এলাকায় সহযোগীদের নিয়ে ছাত্র জনতার উপর স্বহস্র হামলা চালান। এসময় অনেক নিরীহ মানুষ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বিগত সরকারে শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় এলাকার আদিবাসী “পাত্র”সম্প্রদায়ের অনেকের বসতবাড়ি জবর দখল করে নেয়। এক সময়ের দিনমজুর নাসির উদ্দিন ট্রাকের হেলপার হিসাবে কাজ করতেন। পরে ড্রাইভারী শিখে ট্রাক ড্রাইভারী শুরু করে সীমান্তের চোরাচালান ব্যবসার সাথে জড়িয়ে পড়েন।

তিনি দিনে পাথর ব্যবসা করলেও রাতে করতেন চোরাচালানের ব্যবসা। এ সুবাধে তিনি অল্পদিনে কয়েক কোটি টাকার মালিক বনে যান। টাকার জোরে তিনি স্থানীয় ধোপাগুল এলাকার হালার মালিক সমিতির সভাপতি হন। এরপর তিনি সরাসরি জড়িত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি দীর্ঘদিন থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমানের হয়ে কাজ করতেন।

আটককৃত নাসির উদ্দিনকে রবিবার রাতে সিলেট কতোয়ালী থানায় হস্তান্তর করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102