বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

চুরি ও চোরাচালানে জড়িত থাকায় গোয়াইনঘাট থানার এক এসআই ও এক এএসআই বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
চুরি ও চোরাচালানে জড়িত থাকায় গোয়াইনঘাট থানার এক এসআই ও এক এএসআই বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ - Banglar Mati

চুরি ও চোরাচালানে বেপরোয়া হয়ে উঠেছেন সিলেট গোয়াইনঘাট থানায় কর্মরত দুই পুলিশ কর্মকর্তা। তারা পাথর চুরি,ভারতীয় গরু মহিষ সহ চোরাচালান সিন্ডিকেটের সাথে মিলে মিশে অপরাধে জডিয়ে গেছেন প্রকাশ্যে।

সেই কাজে থানার ওসি ও আওয়ামীলীগের দোসর হিসেবে বিতর্কিত গোয়াইনঘাট- কোম্পানিগনজের সার্কেল এএসপি সায়িদুর রহমানের আশীর্বাদ রয়েছে বলে জানিয়েছে সহানীয় সূত্র । চোরাচালানের সাথে সরাসরি জড়িত এ দুই কর্মকর্তার নাম এসআই কামাল ও এএসআই তানবির।

এই দুই কর্মকর্তার বিরুদ্ধে পাথর চুরি ও চোরাচালানে সংশ্লিষ্টতার তদন্তে সিলেট পুলিশ সুপারের কাছে আজ বৃহস্পতিবার লিখিত অভিযোগে করেছেন গোয়াইনঘাটের হাদার পাড়ের লামনি গ্রামের মৃত আমির উদ্দিন এর পুত্র তাজ উদ্দিন।

ভূক্ত ভোগী তাজ বলেন,থানার ওসি বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেন এবং এসিল্যান্ড সাহেব পাথর ফেরতের আশ্বাস দেন। কিন্তু অদ্যাবধি বিষয়টি মিমাংসা না হওয়ায় আজ সিলেট পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেন ভূক্ত ভোগী তাজ।

তিনি আরো বলেন,এ দুজন দারোগার বিরুদ্ধে সীমান্তে চোরাচালানে সহায়তার অভিযোগ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তে তার প্রমাণিত হবে।

অভিযোগে প্রকাশ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটের সকল পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে লাখ লাখ মানুষের মতো মানবেতর জীবন যাপন করছেন তাজ উদ্দিন। পরিবার পরিজনদের মুখে খাবার তুলে দিতে নিরুপায় হয়ে শেষ সম্বল একটি দোকানের মালামাল বিক্রি করে অল্প পুজি নিয়ে আবারও পাথর ব্যবসায় সম্পৃক্ত হন তিনি । বিছনাকান্দি পাথর কোয়ারীর পার্শ্ববর্তী এলাকার গরীব শ্রমিকরা নিরুপায় হয়ে নেহায়েত পেটের দায়ে ছোট ছোট গর্ত করে অল্প কিছু শ্রমিক পাথর উত্তোলন করে, তাদের কাছে থেকে পাথর ক্রয় করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন তাজ উদ্দিন । চলতি মাসের ০৩ নভেম্বর দিবাগত রাত অনুমান ২ টার সময় পুলিশ কর্মকর্তা কামাল ও তানবির আকস্মিক হাদারপার বাজার মসজিদের উত্তরের রাস্তার পাশে স্তুপ করে রাখা অনুমান ৯০০ ঘনফুট (যার আনুমানিক বাজার মুল্য- ১,০৮,০০০/-) পাথর ট্রাক দিয়ে নিয়ে যায়। পরে তিনি জানতে পারেন পাথরগুলো জাফলং এলাকায় নিয়ে ক্রাশার মিলে বিক্রি করেছেন এই দু’জন পুলিশ কর্মকর্তা । এরপর পাথর ফেরতে থানার অফিসার ইনচার্জ, এসিল্যান্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক ভাবে নালিশ করেন তাজ উদ্দিন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102