বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সাংবাদিক তুরাব হত্যা মামলায় আটক পুলিশ সদস্য ৫ দিনের রিমান্ডে

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
সাংবাদিক তুরাব হত্যা মামলায় আটক পুলিশ সদস্য ৫ দিনের রিমান্ডে - Banglar Mati

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় পুলিশের এক সদস্য গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের একটি দল।

গ্রেপ্তার উজ্জ্বল সিংহ পুলিশ কনস্টেবল হিসেবে বর্তমানে ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন শাখায় কর্মরত। এর আগে তিনি সিলেট কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মোমেন তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি উজ্জ্বল সিংহকে গতকাল রাতে গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক মোহাম্মদ মুরসালিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মচারী হিসেবে হত্যা মামলায় অভিযুক্ত উজ্জ্বল সিংহকে গ্রেপ্তারের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতির পরই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর রিমান্ড মঞ্জুর করার পর জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

উল্লেখ্য গত ১৯ জুলাই দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন সাংবাদিক এ টি এম তুরাব। এ সময় বিএনপি আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করলে পুলিশ গুলি চালায়।
পুলিশের ছোড়া গুলিতে সাংবাদিক এ টি এম তুরাব আহত হন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে পুলিশ বাদী হয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে নিহত তুরাবের বড় ভাই থানায় অভিযোগ করতে গেলে অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। ওই অভিযোগে তিনি কয়েকজন পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছিলেন।

পরবর্তী সময়ে ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর ১৯ আগস্ট আদালতে তুরাব হত্যা মামলা করা হয়। ওই মামলায় তিনি সিলেট মহানগর পুলিশের তৎকালীন উপকমিশনার (ডিসি) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাদেক দস্তগীর, কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিনসহ কয়েকজনকে আসামি করেছিলেন। আদালতে মামলার প্রায় দেড় মাস পর মামলার তদন্তের দায়িত্ব থানা-পুলিশ থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102