বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেট নগরীতে মশার উৎপাত ” পর্যাপ্ত লোক বলের অভাবে সিসিকের মশক নিধন বন্ধ

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
সিলেট নগরীতে মশার উৎপাত " পর্যাপ্ত লোক বলের  অভাবে সিসিকের মশক নিধন বন্ধ - Banglar Mati

মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সিলেট নগরীর মানুষ। দিনের বেলাও মশারি টানিয়ে, কয়েল জ্বালিয়ে বা অ্যারোসল স্প্রে করেও মশা থেকে রেহাই পাচ্ছেন না অনেকেই। এতকিছুর পরও মশক নিধনে নজর নেই সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)। কর্তৃপক্ষ বলছে- মশা নিধনের প্রয়োজনীয় ওষুধ মজুদ নেই তাদের কাছে।

শিবগঞ্জ এলাকার বাসিন্দা সৈয়দ সাইফুল ইসলাম বলেন, ‘দিন-রাত সমান ভাবে মশা কামড়াচ্ছে। কয়েল জ্বালিয়ে বা অ্যারোসল স্প্রে করেও রেহাই পাচ্ছি না। এখন তো বাধ্য হয়ে দিনের বেলাও মশারি টানানোর কথা ভাবছি।

মহানগরীর টিলাগড়, শিবগঞ্জ, আম্বরখানা, সুবিদবাজার ও লামাবাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত ১৫-২০ দিন থেকে চরমভাবে মশার উপদ্রব বেড়েছে। চলতি বছর ডেঙ্গুর মহামারি ও রাজধানীতে মৃত্যুর সংখ্যা দেখে আতঙ্কিত তারা।

জালালাবাদ এলাকার বাসিন্দা বাদশা গাজি জানান, আমাদের এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকার মোড়ে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। অল্প বৃষ্টিতে এসব জায়গা থেকে মশা জন্ম নিচ্ছে। সিটি কর্পোরেশনের উচিত নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করা। যাতে কোথাও পানি জমে না থাকে। কিন্তু তাদের চরম মাত্রায় অবহেলা লক্ষ করছি।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বাংলার মাটিকে বলেন,‘প্রায় এক বছর থেকে নানা সঙ্কটের কারণে মশকনিধন কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে পরিষদে আলোচনা করেছি। চলতি মাসের ১৫ তারিখ থেকে সিসিক কার্যক্রম শুরু করবে।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে মহানগরীর ৪২টি ওয়ার্ডে অর্থ ও জনবলের সঙ্কট থাকায় মশকনিধন কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করতে পারছে না সিটি কর্পোরেশন। মার্চ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে মশকনিধন কার্যক্রম। তবে অল্প কিছু এলাকায় এডিসের লার্ভা খুঁজতে গিয়ে মশার ওষুধ ছিঁটানো হয়েছে। প্রয়োজনীয় জনবল ও মশার ওষুধের চাহিদাপত্র চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে সিটি কর্পোরেশন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102