বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটে অপরাধ দমনে তৎপর পুলিশ, নিয়েছে নতুন কৌশল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
সিলেটে অপরাধ দমনে তৎপর পুলিশ, নিয়েছে নতুন কৌশল - Banglar Mati

সিলেটে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘নতুন কৌশল’ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বিশেষ একটি টিমের মাধ্যমে তৎপর রয়েছে বাহিনীটি। বিশেষ এ টিমের নাম হোন্ডা টহল ডিউটি। রাতে ও দিনে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকা টহল দেন এই টিমের সদস্যরা।

পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ অপরাধ দমনে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন তারা। সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সঙ্গে ও সব জায়গায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করেতে এই টিম গঠন করা হয়েছে। সম্প্রতি এসএমপির সকল থানায় এই টিম গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে মহানগরীর কোতোয়ালী মডেল থানায় এই টিম গঠন করে কাজ শুরু করা হয়েছে। মহানগরীর যেসব রাস্তা ছোট পুলিশ ভ্যান চলাচল করতে অসুবিধা হয়। সেসব রাস্তায় এই হোন্ডা টহল ডিউটির উপস্থিতি নিশ্চিত করা হবে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপরাধীদের মনে কম্পন ধরাতে আমাদের এই টিম মহানগরীর সকল স্থানে কাজ করবে। সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে সক্রিয় থাকবে হোন্ডা টহল ডিউটি।

এদিকে পুলিশের এমন উদ্যোগ সাড়া ফেলেছে নাগরিক সমাজের মধ্যে। বিভিন্ন অলি-গলি, কিশোর গ্যাংয়ের আড্ডার স্থান, নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান হলে জনমনে আরও স্বস্তি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা মহানগরবাসীর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102