বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটে ‘মোহনা টেলিভিশন’র ১৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
সিলেটে ‘মোহনা টেলিভিশন’র ১৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Banglar Mati

সিলেটে জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৫ বছরে পদার্পণ উপলক্ষে জনপ্রতিনিধি, সুধিজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন
(ইমজা) কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে কেক কাটেন সিলেট মহানগর জামায়াতের আমির মোঃ ফখরুল ইসলাম।

মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এ. এ. চৌধুরী শিপারের সভাপতিত্বে ও সাংবাদিক জহির রায়হানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর জামায়াতের আমির বলেন, গ্রাম-বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টেলিভিশন। সুস্থ বিনোদনের অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টেলিভিশন ১৫ বছরে পথচলা আরো সুদীর্ঘ হবে। আগামীতে মোহনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাবে।

তিনি আরও বলেন, কোন অপশক্তি যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হস্তক্ষেপ করতে না পারে, সাংবাদিক এবং সংবাদ মাধ্যম যেন স্বাধীনভাবে তাদের কলমের মাধ্যমে সমাজের দর্পন হিসেবে কাজ চালিয়ে যেতে পারে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, মোহনা টেলিভিশন যেন সমাজের দর্পন হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে একনিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। টেলিভিশন সাংবাদিকতার মাধ্যমে জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস জানতে পারে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহানগর জামাতের নায়েবে আমির ডঃ নুরুল ইসলাম বাবুল, সময় টিভি’র বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির ইকু, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সজল ছত্রী, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, ইমজার সাবেক সভাপতি মইনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার বার্তা সম্পাদক ফয়সল আলম, দৈনিক বায়ান্ন’র ব্যুরো প্রধান এম এ রহিম, সমকালের ব্যুরো প্রধান মুকিত রাহমানী, ইমজার সাবেক সহ-সভাপতি এস আলম আলমগীর, শফিকুর রহমান চৌধুরী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, সাংবাদিক রাজিব রাসেল, চ্যানেল এস’র ভিডিও জার্নালিস্ট শামীম হোসেন সামী, সময় টেলিভিশনের জয়ন্ত কুমার, সাংবাদিক কামরুল হাসান জয়, আনন্দ টিভির ক্যামেরা পার্সন বিপলু আহমদ, মোহনা টেলিভিশনের ক্যামেরা পার্সন স্বপন মালাকার শিবা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম লস্কর মুনিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলেমান খাঁ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুলাহ বিপ্লব, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অপু আহমদ, সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মামুন, সিলেট মহানগর ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান রিপন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ইবনে জাহান তানভীর প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102