বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

হবিগঞ্জে অসময়ে শিলাবৃষ্টি ফসিল জমি ক্ষতির সম্মুখীন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
হবিগঞ্জে অসময়ে শিলাবৃষ্টি ফসিল জমি ক্ষতির সম্মুখীন - Banglar Mati

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ‘শিলাবৃষ্টি’ হয়েছে। এতে শীতকালীন শাকসবজি ও রোপা আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি পাঁচতলা ভবনের কিছু কাচ ভেঙে পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার ওপর দিয়ে শিলাসহ বৃষ্টিপাত ও ধমকা হাওয়া বয়ে যায়।

সরেজমিনে উপজেলার জাতুকর্ণ পাড়ায় দেখা যায়, প্রায় আধাঘণ্টা ধরে পড়া শিলাবৃষ্টিতে রাস্তা ও বাড়ির উঠানে পুরো স্তূপ পড়েছে।

বৃষ্টির পর স্থানীয় লোকজন সেগুলো তুলে পাত্রে রাখছেন।
বানিয়াচং উপজেলার চিকিৎসক মঈনুল হাসান জানান, উপজেলার নতুন বাজার এলাকায় টানা আধা ঘণ্টা ধরে শিলাবৃষ্টি হয়।

এতে কয়েকটি বাড়ির জানালার কাচ ফেটে গেছে।
তবে এ শিলাবৃষ্টিতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না বলে জানান উপজেলার কৃষক তৌফিক মিয়া।

তিনি বলেন, এখনও ধানের চারায় শিষ জন্ম নেয়নি। তাই শিলাবৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হবে না। তবে বাতাসে ধানের চারা নুয়ে পড়লে ক্ষতি হতে পারে।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বোরো ধানের মৌসুমে সাধারণত শিলাবৃষ্টি হয়ে থাকে। এবার আমনের মৌসুমে অসময়ে শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102