বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেট জেলা ও দায়রা আদালতে ফয়েজ বাতিল নতুন পিপি আশিক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
সিলেট জেলা ও দায়রা আদালতে ফয়েজ বাতিল নতুন পিপি আশিক - Banglar Mati

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করে এই পদে অ্যাডভোকেট মো. আশিক উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ১৬ অক্টোবর সিলেটের সকল আদালতে ১০৩ জন পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি করা হয় এটিএম ফয়েজ উদ্দিনকে এবং অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবকে করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি।

তবে এই নিয়োগের পর থেকেই এই দুই পিপি অপসারণসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া আইনজীবী নিয়ে প্রশ্ন তুলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ দুজনের কক্ষে তালা দিয়ে কয়েকদিন টানা আন্দোলন করেন আইনজীবীদের একপক্ষ। বিক্ষোভকারীদের দাবি ছিলো- অ্যাডভোকেট এ টি এম ফয়েজ বহুরুপী ও বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে এসেছিলেন। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তার ভূমিকা ছিল রহস্যজনক। দলে তার সাংগঠনিক নিষ্ক্রিয়তা, অনুপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের আইনি সেবা প্রদানে তার বিতর্কিত ভূমিকার কারণে এক সময় আইনজীবী ফোরামের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট হয়ে সপরিবারে স্থায়ীভাবে আমেরিকায় পাড়ি জমান। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশে তিনি পিপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন এবং সংশ্লিষ্টদেরকে ভুল বুঝিয়ে গুরুত্বপূর্ণ পদটি বাগিয়ে নেন। যা সিলেটের আইন অঙ্গনের সর্বস্তরের আইনজীবিদের মর্মাহত করেছে। এই অবস্থায় বৃহস্পতিবার এ টি এম ফয়েজের পিপি পদের নিয়োগ বাতিল করা হয়।

এ টি এম ফয়েজের নিয়োগ বাতিল ও অ্যাডভোকেট মো. আশিক উদ্দিনকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102