বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

হবিগঞ্জে পার্সপোর্ট অফিসে সেনাবাহিনীর অভিযান! আটক ৩

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
হবিগঞ্জে পার্সপোর্ট অফিসে সেনাবাহিনীর অভিযান! আটক ৩ - Banglar Mati

হবিগঞ্জে পাসপোর্ট অফিসের দালালদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় বিপুল পরিমান পাসপোর্ট, এনআইডি ও জন্মসনদসহ তিন দালালকে আটক করা হয়েছে।

আটককৃতরা হল- জেলার চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৪৯), হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগরের সাইদুল ইসলাম (৫৫) ও বড় বহুলার ফরিদ মিয়া (৪৫)। আটককৃতদের শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা যায়- বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশনের অধীনস্থ ৩৬০ পদাতিক ব্রিগেডের ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট’র একটি টহল দল মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে অভিযান চালায়। এসময় মো. সাইদুল ইসলাম নামে এক দালালকে আটক করে। আটককৃত দালালের তথ্যের ভিত্তিতে চক্রের আরো দুই সদস্যকে আটক করা হয়।

আটককৃত সালামের কাছ থেকে ১৮টি পাসপোর্ট, স্মার্ট কার্ড ৮টি, নরমাল এনআইডি ২১টি, পাসপোর্ট ডেলিভারি স্লিপ ১০টি, এনআইডি কার্ডের ফটোকপি ৪০টি, মেডিকেল রিপোর্ট ১৩টি, ৪২ জনের ৪৯টি ছবিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও সাইদুলের কাছ থেকে ৮টি পাসপোর্ট বই, স্মার্ট কার্ড, এনআইডি ১৪টি, নরমাল এনআইডি ১০টা, ভিসা ফটোকপি ৩০টি, অঙ্গিকারনামা ১৮টি, পাসপোর্ট ফটোকপি ১০টি, কোভিড ১৯ এর ফটোকপি ৬টি, বিভিন্ন দেশের ভিসার ফটোকপি ১৯টি, নিয়োগ বিজ্ঞাপ্তি ১৩টি, সৌদি আরবের ভিসা ফটোকপি ৭টি, বিমান টিকেট ২০টি, বিভিন্ন প্রকারের ফরম ৪৫টি, মানি রিসিভ ও ভিসা ফটোকপি ১০টি, জন্ম সনদ ২টি।

ফরিদ মিয়ার কাছ থেকে এবি ব্যাংক চেক বই একটি, এবি ব্যাংক ভিসা কার্ড একটি, স্মার্ট এনআইডি কার্ড ২টি, চালান ফরম ১৭টি, ডেলিভারি স্লিপ ১০০টি, লেজার বই ১টি, সাপপোর্ট এনআইডি ফটোকপি ১২টি, পুলিশ ক্লিয়ারেন্স ৮টি, পাসপোর্ট তথ্য সংশোধন ফরম ১৭টি, এনআইডি তথ্য সংশোধন ফরম একসেট, কম্পিউটার, প্রিন্টারসহ নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো: আলমগীর কবির জানান সেনাবাহিনী ৩ জনকে থানায় হস্তার করেছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102