বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

নগরীর সাগর দীঘির পাড়ের শাওন হত্যা মামলার ২ আসামি আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
নগরীর সাগর দীঘির পাড়ের শাওন হত্যা মামলার ২ আসামি আটক - Banglar Mati

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট মহানগরীর সাগরদিঘীরপারে শাওন নামের এক কিশোর হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানার সামুরখাল কমপ্লেক্সের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার নুরুল আমীনের ছেলে সেলিম ওরফে ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিলেট ও র‍্যাব-১ সিপিসি-২, ঢাকা এর যৌথ অভিযানে গতরাত অনুমানিক আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানাধীন সামুলখার কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে এসএমপির সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলার অন্যান্য পলাতক
আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত মাসের ১৮ অক্টোবর সিলেট মহানগরীর সাগরদিঘীরপাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামের এক কিশোর খুন হন। এ ঘটনায় ২০ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা আমামলা দায়ের করা হয়। এরপর থেকে মামলার আসামিরা আত্মগোপনে ছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102