বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

ওসমানী নগর থেকে ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক

ওসমানী নগর প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
ওসমানী নগর থেকে ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক - Banglar Mati

ওসমানীনগরে প্রায় সাড়ে ১১লক্ষ টাকা মূল্যের ১শ ৯৮বস্তা ভারতীয় অবৈধ চিনি পাচারকালে চিনিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তেরাব আলীর ছেলে তারেক মিয়া (২৩), এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের আব্দুল বারিক কলমদর আলীর ছেলে জুবায়ের আহমদ (২৪) ও দক্ষিণ সুরমা উপজেলার কদমতলি গ্রামের রফিক মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩)। ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে। আটককৃতরা জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের ছৈফ উল্লাহ’র ছেলে বেলাল আহমদ (৪৮) বলে স্বীকার করলে তাকেসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে মামলার আসামি করা হয়েছে।

জানা যায়, মহাসড়কের ইলাশপুর নামক স্থানে ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকবর্তি (ট্রাক নং ঢাকা মেট্রো ট-২২-৯১৩৫) চিনিসহ তাদের গ্রেফতার করে । ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102