সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেট নগরী থেকে প্রবাসী যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
সিলেট নগরী থেকে প্রবাসী যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান আটক - Banglar Mati

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান মুন্নাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার রাত ১১টায় কোতোয়ালি থানার বিস্ফোরক মামলায় ( মামলা নং ০৬ ) তাকে আটক করা হয়।

উল্লেখ সাজ্জাদুর রহমান মুন্নার বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড۔ আব্দুল মোমেনের অবৈধ আয়ের অর্থ ফিনল্যান্ড পাচার এবং সেই অর্থ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া। বিভিন্ন সূত্র থেকে জানা যায় সাবেক মন্ত্রী মোমেন এখন ফিনল্যান্ড আছেন এবং তাকে ফিনল্যান্ড রেখেছেন যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান মুন্না।

বিভিন্ন সূত্র থেকে জানা যায় , ফিনলেন্ডে মুন্নার তত্বাবধানে ব্যবসা করছেন সাবেক মন্ত্রী মোমেন l সিলেট আওয়ামীলীগের অনেকেই বিষয়টি অবগত l নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামীলীগ নেতা বলেন – মোমেন সাহেবের অবৈধ আয়রোজগারের সবকিছুর তথ্য থাকতো মুন্নার কাছে তার মাধ্যমেই মোমেন সাব ফিনল্যান্ড টাকা পাচার করত।

এদিকে ৫ আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের গণঅভ্যুথান সৃষ্টিকারী বৈষম্য আন্দোলনে দমনে মুন্নার নানাকর্মকান্ড বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ বিএনপির নির্যাতিত কর্মীরা অবগত ছিলো ৪ আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় যুবলীগ ক্যাডার সাজ্জাদুর রহমান মুন্না সহ আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীরা গুলি বোমা নিয়ে হামলা চালালে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারায় পরে আলাল বাদী হয়ে মামলা করে। সেই মামলার অন্যতম আসামি মুন্নাকে আটক করা হয় বুধবার।

মুন্নার আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জানান কোতোয়ালি থানার বিস্ফোরক মামলা নং ৬ এর আসামি সাজ্জাদুর রহমান মুন্নাকে শিবগঞ্জের একটি বাসা থেকে আটক করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102