বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

‘টিউশন অ্যাপ’ উদ্বোধন করলেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর

শাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
‘টিউশন অ্যাপ’ উদ্বোধন করলেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর - Banglar Mati

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের তৈরী ‘টিউশন অ্যাপ’ উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চোধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আমি টিউশন অ্যাপটির সাফল্য কামনা করছি । তোমরা এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দাও । ছাত্রদের কষ্টের টাকায় যেন আর কেউ ভাগ বসাতে না পারে । আমাদের দেশটা এনালগ। আমরা সত্যিকার অর্থে দেশটাকে ডিজিটাল করতে চাই । টিউশনি করলে জেনারেল নলেজ বাড়ে, তবে দুইটা টিউশনির বেশি করবা না । টিউশনিটা নেশার পর্যায়ে নেওয়া যাবেনা । তোমরা যারা দেশটাকে নেতৃত্ব দিবে, তাদের প্রধান কাজ লেখাপড়া করা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন । এছাড়া প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102