রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেট নগরীতে যৌথবাহিনীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ২য় দিন

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
সিলেট নগরীতে যৌথবাহিনীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ২য় দিন - Banglar Mati

এস এম পি সিলেট এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আজও সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়।সিলেট

বিশেষ এই অভিযানে মূলত সিটি সুপার মার্কেটের প্রত্যেকটি দোকানের সামনে থেকে অবৈধ স্থাপনা যেমন, দোকানের সামনের ত্রিপল, মালামাল ঝুলিয়ে রাখার র‍্যাক, দোকানের সীমানা দেয়াল ইত্যাদি উচ্ছেদ করা হচ্ছে।

এই অভিযানে পুলিশ, সেনাবাহিনী, সিলেট সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকরা ছিলেন৷ অভিযানে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, তাদেরকে বারবার দোকানের সামনে থেকে জঞ্জাল সরানোর জন্য বলা হলেও গড়িমসি করেছে। এই রাস্তা দিয়ে হকার্স মার্কেটে ক্রেতা-বিক্রেতারা যাতায়াত করে। তাছাড়া সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতায়াত করে। সর্বোপরি যান চলাচলের বিঘ্ন ঘটায় এমন স্থাপনা না সরালে হকারদের প্রত্যাবর্তন ফলপ্রসূ হবে না।

যে কারণে রাস্তা ও ফুটপাত থেকে হকারদের সরানো হচ্ছে, সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী সেই একইরকম রাস্তা ও ফুটপাত দখল করলে তো হবে না। যৌথ বাহিনীর এই অভিযানে জন দুর্ভোগ কমবে বলে মনে করি৷

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কারন জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ও ট্রাফিক প্রধান বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, যেখানেই জনদুর্ভোগ সৃষ্টি হবে, সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা গতকাল রাস্তাঘাট এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলাম, তার মূল কারণ ছিল হকারদের তাদের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া। এখন যে সমস্যাটি হচ্ছে, হকার মার্কেটে প্রবেশের যে রাস্তা সেটি অত্যন্ত সরু করে রাখা হয়েছে অবৈধ স্থাপনা দিয়ে। তাই সিটি সুপার মার্কেটে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102