বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিসিকের ৪২টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয়

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
সিসিকের ৪২টি ওয়ার্ডের  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় - Banglar Mati

সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের কাউন্সিলরের সমূদয় দায়িত্ব পালনের জন্য ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে এলাকার নাগরিকদের স্ব স্ব ওয়ার্ডের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

১, ২ ও ৩ নং ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন সড়ক ও জনপদ অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর ০১৭৩০৭৮২৬৬১।

৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন গণপূর্ত অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ইলিয়াস আহম্মেদ। যোগাযোগের নম্বর ০১৭৫৩৯১০০৬৬।

৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। যোগাযোগের নম্বর ০১৭৩০৩৩১০২১।

১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। যোগাযোগের নম্বর ০১৭১১৮৫৫০৮৩।

১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শেখ সাদী রহমতউল্লাহ। যোগাযোগের নম্বর ০১৭১৭৩১০৯৩৬।

১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী মো. শাহাদাত আলী। যোগাযোগের নম্বর ০১৭৩০৩১৯৯৫৪।

১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন জাতীয় গৃহায়ন অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসাইন। যোগাযোগের নম্বর ০১৯১৩৩৮৩৯৪৬।

২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জোবায়েদুর রহমান। যোগাযোগের নম্বর ০১৩২০০৬৭০০৩।

২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। যোগাযোগের নম্বর ০১৭২২২৯২৪৪৭।

২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। যোগাযোগের নম্বর ০১৭১২৬৮৩৯৫৪।

৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন। যোগাযোগের নম্বর ০১৭৫৬৪১৩৮৭৮।

৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান। যোগাযোগের নম্বর ০১৭১৮০০৭১১১।

৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন বন বিভাগ সিলেটের সহকারী বন সংরক্ষক তারেক রহমান। যোগাযোগের নম্বর ০১৭১০৪০০২৬৫।

৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. মনিরুজ্জামান। যোগাযোগের নম্বর ০১৭১০৪৭৩৬৫৪।

কমিটির সদস্যবৃন্দ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন। এছাড়া কমিটির সদস্যবৃন্দ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিযুক্ত কাউন্সিলরের সমূদয় দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102