আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেট এসএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মো: রেজাউল করিম, পিপিএম-সেবার সাথে সিলেট হকার ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এসময় পুলিশ কমিশনার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, সিলেট মহানগর এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না। ফুটপাত দখলমুক্ত করতে হবে। ফুটপাত দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স। হকারদের জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত জায়গার ব্যবস্থা করা আছে সেখানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেন। তিনি বলেন, সার্বক্ষণিক ড্রোনের মাধ্যমে নগরীর বিভিন্ন পয়েন্ট ও স্থান মনিটরিং করা হবে যদি রাস্তা ও ফুটপাত দখল করে বসেছে এমন কাউকে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন সকলের সহযোগিতার মাধ্যমে নগরীর ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র অন্যান্য অফিসারবৃন্দ, সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশনসহ সিলেট হকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।