রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

জলবায়ু পরিবর্তন মোকাবিলার চেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কা জাতিসংঘের

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
জলবায়ু পরিবর্তন মোকাবিলার চেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কা জাতিসংঘের - Banglar Mati

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন সামাল দিতে সব চেষ্টাই ব্যর্থ হতে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। উন্নত দেশগুলো এ বিষয়ে প্রতিশ্রুতি দিলেও সেগুলো প্রয়োগের অভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা বিপদজনকভাব বেড়ে চলেছে। এর প্রভাবে সবচেয়ে ভঙ্গুর অবস্থায় উন্নয়নশীল দেশগুলো।

জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্ব নেতাদের সব ধরণের প্রতিশ্রুতি সত্ত্বেও তাপমাত্রা বিপদজনকভাবে বেড়েই চলেছে। বিশ্বের একশটির বেশি দেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক পরিকল্পনা বিশ্লেষণের পর জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন বিপর্যয় ঠেকাতে ভুল পথে এগোচ্ছে দেশগুলো।

এদিকে, বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বজুড়ে তাপপ্রবাহের সবচেয়ে ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে হলেও ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে অন্তত ৪৫ শতাংশ। তবে দেশগুলো যেপথে এগোচ্ছে তাতে এই সময়ের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ আরও ১৬ শতাংশ বাড়বে। যার প্রভাবে তাপমাত্রা বাড়বে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

প্যারিস চুক্তি অনুযায়ী প্রতি ৫ বছর পরই ১৯১টি দেশের কার্বন নিঃসরণ কমাতে নতুন করে পরিকল্পনা গ্রহণের কথা থাকলেও ১১৩ টি দেশ তা কিছুটা প্রয়োগ করে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুকি সামাল দিতে সব চেষ্টা ব্যর্থ হবে যদি উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস না থাকে। এসব সমস্যায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।’

পরিকল্পনা প্রয়োগের ব্যাপারে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রয়েছে অবিশ্বাস। এসব সমস্যা মোকাবিলায় সব দেশকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102