শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

আজ পহেলা ফাল্গুন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
আজ পহেলা ফাল্গুন - Banglar Mati

আজ পহেলা ফাল্গুন ১৪৩২। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্ত মানে পূর্ণতা, নতুন প্রাণের কলরব। এ বসন্তবরণে রাজধানী ঢাকাসহ সারা দেশেই আজ রয়েছে নানা আয়োজন।

আজ পহেলা ফাল্গুন ১৪৩২। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্ত মানে পূর্ণতা, নতুন প্রাণের কলরব। এ বসন্তবরণে রাজধানী ঢাকাসহ সারা দেশেই আজ রয়েছে নানা আয়োজন। তবে বসন্তের ছোঁয়া যে আগেভাগেই লেগেছে নগরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরদিন গুমোট পরিবেশ হলেও গতকাল বিকালের দিকে শাহবাগের ফুলের দোকানগুলোয় বেশ ভিড় দেখা যায়। তবে অন্যান্যবারের তুলনায় ভিড় কমই ছিল। বর্ণিল পোশাকে ও সাজে বসন্তকে আমন্ত্রণ জানায় কিশোর-কিশোরী আর নানা বয়সের মানুষ।

 

আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বটতলা হয়ে উঠবে যেন এক টুকরো বাংলাদেশ। ধ্রুপদি নৃত্য, সংগীতসহ এখানে থাকছে নানা আয়োজন। এছাড়া পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, টিএসসি, ধানমন্ডির রবীন্দ্রসরোবরসহ রাজধানীর বিভিন্ন জায়গায় থাকছে বর্ণিল আয়োজন। এসব অনুষ্ঠানে নারীদের খোঁপায় ও হাতে রঙিন ফুল আর নানা রঙের শাড়ি এবং ছেলেদের গায়ে বসন্তের পাঞ্জাবি শোভা পাবে।

বসন্তকে বিখ্যাত করেছেন আসলে কবিরা। নীরদ সি চৌধুরী বলেছিলেন, ‘বাঙালি আসলে প্রেম করতে জানত না, তাদের প্রেমের জায়গাজুড়ে ছিল শরীর, বাঙালিকে রোমান্টিকতা শিখিয়েছেন বঙ্কিমচন্দ্র। বাঙালি জীবনে বসন্তের কোনো ভূমিকা থাকার কোনো কারণ নেই, বাঙালিকে বসন্ত চিনিয়েছেন দেশ-বিদেশের কবি-সাহিত্যিকরা। এর মধ্যে সংস্কৃত কবিরা আছেন, বিলেতি কবিরা আছেন এবং আছেন বাঙালি কবিরা।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102