বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি” নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে

সাংবাদিক তুহিন হত্যায় সিলেট সিটি প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সাংবাদিক তুহিন হত্যায় সিলেট সিটি প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ - Banglar Mati

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ারের ওপর হামলার ঘটনায় সিলেট সিটি প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করেছে

গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার নৃশংস ঘটনায় এবং সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি বাবর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগর বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে দেশে কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক দল নেই—তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য অত্যন্ত অশুভ। তাই সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102