বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি” নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রে বিশিষ্ট বিএনপি নেতা আমির হোসেনকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

জামাল আহমদ
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
যুক্তরাষ্ট্রে বিশিষ্ট বিএনপি নেতা আমির হোসেনকে সংবর্ধনা ও মতবিনিময় সভা - Banglar Mati

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন-এর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা।

অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী দল ব্রংক্স পূর্ব-পশ্চিম, নিউইয়র্ক। সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ও ব্রংক্স ব্যুরো পূর্ব বিএনপির আহ্বায়ক মোঃ লিয়াকত আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রংক্স ব্যুরো পশ্চিম বিএনপির সদস্য সচিব দোলাল রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।

গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাজী আমিনুল ইসলাম স্বপন (সিনিয়র সহ-সভাপতি), আনোয়ার জাহিদ (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মোহাম্মদ শাহীন চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), এবং আনোয়ার আলম ভূঁইয়া (আহ্বায়ক, ব্রংক্স ব্যুরো বিএনপি পশ্চিম)।

সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, নিউইয়র্ক বিএনপির নেতা আব্দুর রহিম, হেলাল আহমেদ, শাহ কামাল (উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি), মাসুদ পারভেজ মুক্তা, আক্তার খান রাজু, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা শাহবাজ আহমেদ, আশিক মিয়া, এবং সিদ্দিকুর রহমান উল্লাস প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে আমির হোসেন-এর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা, এবং নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনকে সুসংগঠিত করেছেন। বক্তারা দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সুবিধাবাদীদের দল থেকে দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

সমাপনী বক্তব্যে সংবর্ধিত অতিথি মোঃ আমির হোসেন বলেন, “আমার মতো একজন সাধারণ কর্মীকে এভাবে সংবর্ধনা দেওয়া আমাকে অভিভূত করেছে। আমি নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ।”
তিনি ভবিষ্যতে দেশে ফিরে এসে দলীয় প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের দলীয় আন্দোলন ও সংগঠনের কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102