বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের ছররা গুলিতে সাংবাদিক তুরাব নিহত: ৩ জন আহত

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪
সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের ছররা গুলিতে সাংবাদিক তুরাব নিহত: ৩ জন আহত - Banglar Mati

গত ১৯ জুলাই বন্দরবাজার কোর্ট পয়েন্টের সম্মুখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন কে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ টিয়াশেল, কাঁদানেগ্যাস সহ ছররা গুলি বর্ষন করে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি গণমাধ্যম কর্মীরা ও সেখানে আন্দোলনের তথ্য সংগ্রহ করতে উপস্থিত ছিলেন।

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের ছররা গুলিতে সাংবাদিক তুরাব নিহত: ৩ জন আহত - Banglar Matiএসময় পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন সাংবাদিক এটিএম আবু তুরাব। তাৎক্ষণিক তাকে সহকর্মীরা প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। নিহত সাংবাদিক আবু তুরাব দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক ও জাতীয় দৈনিক নয়া দিগন্ত সিলেট প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের ছররা গুলিতে সাংবাদিক তুরাব নিহত: ৩ জন আহত - Banglar Matiএদিকে ঐ স্থানে ছররা গুলিতে আরো গণমাধ্যমের আর তিন জন সাংবাদিক আহত হন। ইটপাটকেল, স্প্রিন্টারের আগাতে ও কাঁদানে গ্যাসে গুরুতর আহত হন সিলেট সিটি প্রেসক্লাবের একজন সদস্য- দৈনিক সমাচারের সিলেট জেলা প্রতিনিধি আনন্দ টিভির ক্যামেরাপার্সন ফারুক আহমদ চৌধুরী ও জাতীয় দৈনিক ভোরের সময় সিলেট প্রতিনিধ জনতার ডাক টুয়ান্টিফরডটকম সম্পাদক সিলেট অনলাইন প্রেসক্লাব এর সদস্য জসিম উদ্দিন ও জাকির হোসেন সিলেট প্রতিদিনের ফটো সাংবাদিক।

রক্তাক্ত অবস্থায় আহত ৩ সাংবাদিকদের ঘটনাস্থল থেকে দৈনিক এশিয়ান এইজের ফটো সাংবাদিক কামাল হোসেন মিঠুর ও পথচারীদের সহযোগিতা উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসায় অবহেলা ও মেডিকেলের অভ্যন্তরে ছাত্রলীগ, যুবলীগের মহড়ায় আতংকিত হয়ে অন্যত্র চিকিৎসা নিতে চলে যান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102