বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি” নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে

সিলেট- ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় চালকসহ নিহত ১. আহত ৩

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
সিলেট- ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় চালকসহ নিহত ১. আহত ৩ - Banglar Mati

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় সিলেটের এক নারী ও মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর এলাকায় নবীগঞ্জ থানাধীন মডেল বাজারে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক নারীর যাত্রী ও চালক নাঈম আহমদ জয় (২৭) মৃত্যুবরণ করেন। মাইক্রোবাসের বাকি যাত্রীরা আহত। শেরপুর হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তাদের অবস্থা আশংকা জনক।

মৃত্যুর বিষয়টি বাংলার মাটিকে  নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী।

তিনি বেলা ১১টার দিকে বাংলার মাটিকে বলেন- এখনো তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত পরে বলা যাবে। আমরা হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে- নিহত নাঈম সিলেট মহানগরের সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য। তিনি যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫ টার দিকে নবীগঞ্জের মডেল বাজারে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102