বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি” নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে

সিলেটে নতুন করোনা রোগী সনাক্ত : অবস্থা আশংকা জনক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
সিলেটে নতুন করোনা রোগী সনাক্ত : অবস্থা আশংকা জনক - Banglar Mati

দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। সিলেটে এতদিন তেমন কোনো প্রভাব দেখা না গেলেও, এবার সেখানে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত জানা গেছে, আক্রান্ত দুইজনই সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর এবং তাকে রাখা হয়েছে আইসিইউতে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় তথ্য অনুযায়ী, আক্রান্তদের একজন নারী এবং অপরজন পুরুষ। পুরুষ রোগীর বয়স ৮০ বছর এবং তার অবস্থা সবচেয়ে খারাপ। তাদের একজন শুক্রবার এবং অপরজন রোববার (১৫ জুন) হাসপাতালে ভর্তি হন।

সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানিয়েছেন, আক্রান্তদের একজন সুনামগঞ্জের এবং অপরজন সিলেট নগরীর বাসিন্দা। তবে সিলেটের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং মাস্ক পরা নিশ্চিত করুন। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102