শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

শুটিং সেটে দুর্ঘটনার শিকার তটিনী

আরমান আহমেদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫
শুটিং সেটে দুর্ঘটনার শিকার তটিনী - Banglar Mati

শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রোববার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রামে একটি নাটকের শুটিং সেটে এই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন তারই সহশিল্পী তৌসিফ মাহবুব।

 

জানা গেছে, চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং চলছিল। শুটিং চলাকালীন মাথায় আঘাত পেয়েছেন তটিনী। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে।

 

তৌসিফ মাহবুব জানান, চট্টগ্রামে ঈদের জন্য একটি নাটকের শুটিং করছিলেন তারা। রোববার সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে যায়। এতে আঘাত পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন তটিনী। শুটিং সেটে দুর্ঘটনার পর অভিনেত্রীকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

 

চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন অভিনেত্রীকে।

 

চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102