বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি” নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে

মৌলভীবাজারের আলী নগর বাগানে গৃহবধূকে ধর্ষনের অভিযোগ : আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
মৌলভীবাজারের আলী নগর বাগানে গৃহবধূকে ধর্ষনের অভিযোগ : আটক ১ - Banglar Mati

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত রনি শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাঁটিলার মৃত বাতির মিয়ার ছেলে।

ভুক্তভোগী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা। তিনি জানান, তার স্বামী ঢাকায় অবস্থান করেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার জন্য কমলগঞ্জ উপজেলায় আসেন। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে জেনে বাড়িতে যাওয়ার জন্য ওই গৃহবধূ একটি অটোরিকশা ভাড়া করেন। অটোচালকের সঙ্গে পাভেল নামে একটি ছেলে ছিল।

 

তিনি আরো জানান, অটোচালক রনি ও পাভেল কমলগঞ্জ-আদমপুর সড়কের মূল রাস্তা ব্যবহার না করে ভিন্ন রাস্তা দিয়ে (টিলাবেষ্টিত চা বাগানের মধ্য দিয়ে) প্রবেশ করে। রনি ও পাভেল অটোরিকশা জঙ্গলাকীর্ণ আলীনগর চা বাগানের ভিতরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে টিলার উপর তুলে প্রথমে অটোচালক রনি পরে পাভেল জোরপূর্বক ধর্ষণ করে। তারপর তারা আমাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয় তারা।

পরবর্তীতে গৃহবধূ কমলগঞ্জ থানায় অভিযোগ করেন। কমলগঞ্জ থানার পুলিশ বুধবার দুপুরে অটোচালক রনি মিয়াকে (৩২) আটক করেন।

 

কমলগঞ্জ থানার (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102