বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি” নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে

অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১ - Banglar Mati

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ময়নুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বাজারের পেট্টল পাম্পের সামনে এই ঘটনাটি ঘটে।

নিহত ময়নুল ইসলাম উপজেলার বর্ণি ইউনিয়নের গোদামবাজার এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। তবে আহত অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এদিকে শুক্রবার বাদ জুম্মা জানজা শেষে ময়নুল ইসলামকে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশায় বড়লেখা থেকে বিয়ানীবাজার উপজেলার বারইগ্রামে যাচ্ছিলেন। চান্দগ্রাম বাজারের পেট্টল পাম্পের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ময়নুল ইসলামসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ময়নুল ইসলামকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথেই আহত ময়নুল ইসলাম মারা যান।

বড়লেথা থানার ওসি মো. আবদুল কাইয়ূম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য নিহতের পরিবার এডিএমের অনুমতি নিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102