বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ ::
যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ধর্মান্তরিত হয়ে রমেশচন্দ্র : ভারতে বৈধতা প্রাপ্তিতে বিয়ে করেছেন হিন্দু মহিলা আদালত অবমাননার অভিযোগে ডিসি সহ ৩ জন শোকজ : উচ্চ আদালতের নির্দেশ হরিপুরের চোরাচালানে এবার নতুন সিন্ডিকেট খাদিম পাড়া ইউপি চেয়ারম্যান ডালিম সিলেটে বিআইডব্লিউটিএ এর ইজারায় রহস্যজনক মোড়,,প্রভাবশালী মন্ত্রীর হস্তক্ষেপ,,  ইজারা নিয়ে পিছু হাটতে বাধ্য হল বিআইডব্লিউটিএ! শনিবার প্রধানমন্ত্রীর সিলেট সফরসুচী ঘোষণা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রিকাবী বাজারে ফিজিওথেরাপির নামে স্বপ্না হ্যাপির রমরমা দেহ ব্যবসা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত চোরাচালানের জগতে অপ্রতিরূদ্ধ গোলাম হোসেন ওরফে বুঙ্গারি গোলাম, প্রশাসনের নীরব ভুমিকা..! ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯)

যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ধর্মান্তরিত হয়ে রমেশচন্দ্র : ভারতে বৈধতা প্রাপ্তিতে বিয়ে করেছেন হিন্দু মহিলা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ধর্মান্তরিত হয়ে রমেশচন্দ্র : ভারতে বৈধতা প্রাপ্তিতে বিয়ে  করেছেন হিন্দু মহিলা - Banglar Mati

ডেস্ক নিউজ :: যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ধর্মান্তরিত হয়ে রমেশচন্দ্র : বিয়ে করেছেন হিন্দু মহিলাকে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ মাল্টায় পাড়ি জমানোর জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

 

দীর্ঘ আট মাস ধরে আত্মগোপনে থাকা এই নেতার বর্তমান অবস্থান এবং পরিচয় পরিবর্তন নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে।

 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর গ্রেফতার এড়াতে আলম খান মুক্তি নিজের নাম পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি সেখানে ‘রমেশ চন্দ্র’ পরিচয় ব্যবহার করছেন। কেবল নাম পরিবর্তনই নয়, সে দেশে স্থায়ীভাবে বসবাসের আইনি জটিলতা কাটাতে এবং স্থানীয়দের আস্থা ও সহায়তা পেতে তিনি এক ভারতীয় নারীকে বিবাহ করেছেন বলেও খবর পাওয়া গেছে।

 

আলম খান মুক্তির ঘনিষ্ঠ মহলের দাবি, ভারতে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। গত ৪-৫ মাস ধরে তিনি সপরিবারে ভারত থেকে ইউরোপের দেশ মাল্টায় যাওয়ার জন্য জোর লবিং ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই বিদেশ যাত্রার পরিকল্পনায় বিপুল অংকের অর্থ লেনদেনের গুঞ্জনও রয়েছে। মূলত ভারত থেকে নিরাপদ কোনো দেশে পাড়ি জমানোই এখন তাঁর প্রধান লক্ষ্য।

 

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিলেটের অনেক প্রভাবশালী নেতার মতো আলম খান মুক্তিও আত্মগোপনে চলে যান। পরবর্তীতে খবর আসে তিনি অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সিলেটে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বর্তমানে তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

 

 

রমেশ চন্দ্র নামে ভুয়া পরিচয় তৈরি করে তাঁর ভারত ছাড়ার এই মরিয়া চেষ্টা নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর গতিবিধি এবং অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে কাজ করছে বলে জানা গেছে।

সুত্রঃ ভোরের সিলেট

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102