শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের 

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  - Banglar Mati

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার  পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বালুখেকো ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল ও তার সহযোগীদে  হামলায় ৪ জন  গুরুতর আহত হওয়ার  অভিযোগ উঠেছে। 

 

হামলায় মারাত্মক আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম নামক জৈনক ব্যক্তি।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ মে ভোর রাত আনুমানিক ৪ টার দিকে  গোয়াইনঘাট উপজেলার ১২ নং গোয়াইন ঘাট সদর ইউনিয়নের লুনী গ্রামের ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদের  বসত বাড়ির সংলগ্ন পশ্চিমের কাঁচা রাস্তায় একই গ্রামে নজরুল ইসলাম ও তার চাচাদের উপর হামলা চালায় ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ ও তার সহযোগীরা।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের লুনী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার পিয়াইন নদীর কইনা জঙ্গল সংলগ্ন অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে আসছিলেন। তার দাবি, বেপরোয়া বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী বসতবাড়ি ও জনবসতি সহ জানমান  হুমকির মুখে পড়েছে।

 

এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত বালুখেকো ছাত্রলীগে যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল ও তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে। সে কাউকে তোয়াক্কাই করে নি। বরং তোফায়েল  বিভিন্ন সময় প্রতিবাদকারী নজরুল সহ অন্যান্যদের প্রান নাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

অভিযোগে আরো বলা হয়, গত ২৪ মে ভোররাতে অভিযুক্ত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল ও তার সহযোগীরা পুনরায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করলে নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এসময় তোফায়েল তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে  সেখান থেকে তাড়িয়ে দেয় ।

 

এদিকে নজরুল ইসলাম বাড়ি ফেরার পথে লুনী এলাকায় একটি সরকারি কাঁচা সড়কে আসতেই সেখানে তোফায়েল গংরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নজরুল ইসলামের গতিরোধ করে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বালুখেকো

তোফায়েল আসতেই মামলার অভিযোগে অভিযুক্তরা দেশী অস্ত্র দা রামদা দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে নজরুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে আসেন তার চাচা সাজ উদ্দিন, আকিল মিয়া ও ইমরান আহমদ তখন নজরুলের সহযোগীরা তাদেরকে  কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক আহত আহত করে। আহতদের  কয়েকজনের হাত, মাথা ও মুখে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

 

এসময় তাদের শোর চিৎকারে  আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় মামলা করলে হত্যাসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

 

আহতদের বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

 

এই ঘটনার পর নজরুল ইসলাম ১৫ জনের নাম ও অজ্ঞাত ১০/১২ জনকে অভিযুক্ত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

 

মামলায়  অভিযুক্তরা  হলেন :: দেলোয়ার (৪৫),  মাসুদ (৪০), উল্লার (৩৬), লোকমান (৩২), সর্বপিতা- ইয়াকুব আলী, তোফায়েল (২৬), পিতা- দেলোয়ার, ছয়ফুল (৫২), মজফুল (৪৫), উভয় পিতা- মসন্দর আলী, শাকিল (২৮), পিতা- মজদুল, ছয়ফুল (৫০), ময়নুর (৪৬), উভয় পিতা- সিরাজ উদ্দিন, আল আমিন (২৫), রুহুল আমিন (২২), উভয় পিতা- ময়নুর,  ইসলাম উদ্দিন (৪২), দিয়া- অদ্ভুর,  আলাল উদ্দিন (৩৪), পিতা- আবার ১৫ দিল (৩২), পিতা- অদ্ভুত, সর্বসাং- পুরী, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেটসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে কল দিলে তিনি জানান, নজরুল ইসলাম অভিযোগ দায়ের করেছেন আমরা ঘটনার তদন্ত স্বাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102