রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

নগরীর নয়া সড়ক মাউন্ড এডোরা হাসপাতাল ডায়াগনস্টিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
নগরীর নয়া সড়ক মাউন্ড এডোরা হাসপাতাল ডায়াগনস্টিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ - Banglar Mati

ডেস্ক নিউজ :: সিলেট মহানগরের নয়াসড়ক পয়েন্ট সংলগ্ন মাউন্ট এডোরা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) রাত ৯টা থেকে ওই হসপিটালে উত্তেজনা চলছে। ঘটনাস্থলে পুলিশ গেছে বলে জানা গেছে।

এছাড়া ঘটনাস্থলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পদক ইমদাদ হোসেন চৌধুরীও গিয়েছেন।

নিহত রোগীর নাম আমীর আলী (৩২)। তাঁর বাড়ি সিলেটের গোয়াইনঘাটে।

আমীর আলীর ভায়রা-ভাই আতাউর রহমান সচিত্র সিলেটকে মুঠোফোনে জানান- রোগী পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করায় মঙ্গলবার বেলা ২টার দিকে মাউন্ট এডোরা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আসলে তাকে ভর্তি দিয়ে দেয় কর্তৃপক্ষ। এসময় রোগীর সঙ্গে কেউ ছিলেন না। সন্ধ্যা পর স্বজনরা এসে আমীর আলীকে মৃত দেখতে পান।

স্বজনদের অভিযোগ- মৃত্যুর খবরটা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায়নি। তারা হাসপাতালে উপস্থিত হওয়ায় জানতে পেরেছেন।

সুত্রঃ সচিত্র সিলেট

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102